শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

মির্জা ফখরুলের সঙ্গে ইলিয়াস কাঞ্চনের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার  : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। গতকাল সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন ইলিয়াস কাঞ্চন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল জানান, ইলিয়াস কাঞ্চনের ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের ব্যানারে রাজনৈতিক দলগুলো নিয়ে সেমিনার আয়োজন করতে চাচ্ছেন। সেই বিষয় নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আলোচনা করেছেন।
এ সময় ইলিয়াস কাঞ্চন মির্জা ফখরুলের কাছে ম্যাগাজিন তুলে দেন। তিনি কর্মসূচি সফলে বিএনপির সহযোগিতা আশা করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ